রানীনগরে জেএমবির কর্মকাণ্ডে জড়িত অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

নওগাঁর রানীনগর উপজেলায় গত রোববার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) কর্মকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার শফিকপুর গ্রামের এ টি এম আলী জিন্নাহ (৫৫) ও তাঁর ছেলে জামাল উদ্দিন মৃধা (২৭)। তাঁদের বিরুদ্ধে নওগাঁর মুখ্য বিচারিক হাকিমের আদালতে ২০০৪ সালে আত্রাই-রানীনগর উপজেলায় জেএমবির কর্মকাণ্ডে সহায়তাসহ বিভিন্ন ব্যক্তিকে মারপিট, অপহরণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।