
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রসায়ন বিভাগের শিক্ষার্থী শাকিল হোসেনকে সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী ফরিদা ইয়াসমিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের আমতলায় ১১তম কাউন্সিলের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিলীপ রায়।
১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহসাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসান শাহরিয়ার খন্দকার, রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক জীবন আহমেদ, দপ্তর ও অর্থবিষয়ক সম্পাদক সার্জিল হোসাইন, সদস্য শাহাদাৎ হোসেন, বাবলু হাসদা, মাহমুদুল কবির, মো. জাহাঙ্গীর।
সমাবেশে রনজু হাসানের সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলা বিভাগের অধ্যাপক সৌভিক রেজা, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক জাবির আহমেদ, রাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর যুগ্ম আহ্বায়ক শাকিল হোসেন প্রমুখ।