লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নয়নপুরে দুই ইউপি (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী সূত্র জানায়, ইছাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অলি উল্লাহ নয়নপুরে গণসংযোগ করতে গেলে অপর চেয়ারম্যান পদপ্রার্থী আমির হোসেনের কর্মী-সমর্থকেরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় বিভিন্ন ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা।এ সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক।