জেলার রামগড় উপজেলার গুইমারা থানার চেংগুলিপাড়া থেকে গতকাল শনিবার ভোরে সিন্দুকছড়ি সেনা জোনের সেনারা দুই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মীকে আটক করেছেন। আটক ব্যক্তিদের পরে গুইমারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।আটক ব্যক্তিরা হলেন সাজাইমং মারমা (৩৫) ও মনি কিশোর ত্রিপুরা (৩৪)। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও আট রাউন্ড তাজা ও সংগঠনের গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়।গুইমারা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. আরফান আটকের কথা স্বীকার করেছেন। এদিকে ইউপিডিএফের জেলার সমন্বয়ক প্রদীপন খীসা দুই ইউপিডিএফ সদস্যের আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।