
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার বিকেলে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বঙ্গভবনে রাষ্ট্রপতির হাতে ওই প্রতিবেদন তুলে দেন। এ সময় তাঁর সঙ্গে দুদকের দুই কমিশনার নাসিরউদ্দীন আহমেদ ও এ এফ এম আমিনুল ইসলাম এবং দুদক সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪–এর ২৯ (১) ধারা অনুযায়ী প্রতিবছর সংস্থার কার্যাবলি সম্পর্কে একটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তরের বাধ্যবাধকতা রয়েছে।