
বঙ্গভবনে গতকাল রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। সারা দেশে শান্তিপূর্ণভাবে ও উৎসবের আমেজে পয়লা বৈশাখ উদ্যাপিত হওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
এর আগে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর শোক: জাপানে ভয়াবহ ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মর্মান্তিক খবর শুনে আমি গভীরভাবে বেদনাহত।’
জাপানে বৃহস্পতিবার ও শনিবারের ভূমিকম্পে ৪১ জন প্রাণ হারায়।