‘বাংলা ভাষার ইতিহাস জানি, শুদ্ধ বাংলার চর্চা করি’—এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রথমবারের মতো ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হয়েছে।উপজেলার ইউনিভার্স একাডেমির উদ্যোগে ও প্রথম আলো বন্ধুসভা রায়গঞ্জ শাখার সহযোগিতায় ধানগড়া উচ্চবিদ্যালয়ে সকাল ১০টায় আয়োজিত এ প্রতিযোগের উদ্বোধন করেন উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার।প্রতিযোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮৫ জন শিক্ষার্থী প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিভাগে এক ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশ নেয়। প্রাথমিকে ইয়াসমিন সুলতানা, নিম্ন মাধ্যমিকে ইমরান নাজির খান ও মাধ্যমিকে ইসতিয়াক আলম প্রথম স্থান অধিকার করে।