জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়েছে। রায়ের পর রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। রায়কে কেন্দ্র করে অনেক স্থানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিক্ষোভ ও সংঘর্ষের সময় অনেককে আটক করেছে পুলিশ। রায়-পরবর্তী দেশের বিভিন্ন স্থানের ছবিগুলো ক্যামেরাবন্দী করেছেন প্রথম আলোর ফটোসাংবাদিকেরা।
