রায়ে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার: আইনমন্ত্রী

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের যে অঙ্গীকার ছিল, তারই প্রতিফলন ঘটেছে এ রায়ে। এ রায় ইতিবাচক।

আজ বৃহস্পতিবার রায়ের পর সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এ রায়ের ফলে ভবিষ্যতে অন্যরা এ ধরনের কাজ থেকে সতর্ক থাকবে।