বিএনপির তিন নেতাকে যথাযথ আইনিপ্রক্রিয়া ছাড়া অন্য কোনো মামলায় হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিএনপির এই তিন নেতা হলেন রুহুল কবির রিজভী, সাদেক হোসেন খোকা ও গোলাম আকবর খন্দকার।
আজ সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন ও সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।