মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের মামলায় দুই দিনের রিমান্ড শেষে উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামকে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত শনিবার মুন্সিগঞ্জ বিচারিক হাকিমের আদালতে ওই স্কুলছাত্রী ও মামলার সাক্ষী সিরাজদিখান থানার এক সহকারী উপপরিদর্শকের স্ত্রী ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মাসুদুল হক প্রথম আলোকে জানান, ভিকটিম ও সাক্ষীর জবানবন্দি এবং আসামি জাহিদুলকে জিজ্ঞাসাবাদ করে ধর্ষণের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। তবে এখনো রাসায়নিক ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি। পেলে বিষয়টি সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।
মামলার এজাহার অনুযায়ী, জাহিদুল গত বৃহস্পতিবার রাতে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন।:n: