সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ১৩ কেজি রুপা উদ্ধার করেছেন বিজিবির সদস্যরা। গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের দক্ষিণ তলুইগাছার রুস্তম আলী ও আব্দুস সামাদের গোয়ালঘর থেকে এসব রুপা উদ্ধার করা হয়। সাতক্ষীরার তলুইগাছা বিওপির হাবিলদার আকরাম হোসেন জানান, বিজিবির একটি টহল দল দক্ষিণ তলুইগাছার রুস্তম আলী ও আব্দুস সামাদের গোয়ালঘরে তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় আটটি প্যাকেটে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৩ কেজি রুপা সেখান থেকে উদ্ধার করা হয়। এসব রুপা অবৈধ পথে ভারত থেকে আনা হয়েছে বলে ধারণা
করা হচ্ছে।