রূপগঞ্জে আ.লীগের প্রতিবাদ সভা

রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জাহাঙ্গীরকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের একটি কুচক্রী মহল নুরুল ইসলাম জাহাঙ্গীরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।