সংক্ষেপ

রূপগঞ্জে টেলি মেডিসিন সেবা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টেলি মেডিসিন সেবা শুরু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম এ সেবার উদ্বোধন করেন। এ সময় শিশুরোগ বিশেষজ্ঞ মাহামুদুর রহমান, গাইনি বিশেষজ্ঞ শারমিন সুলতানা, অর্থোপেডিক বিশেষজ্ঞ কামাল হোসেন, হৃদ্রোগ বিশেষজ্ঞ মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে উপজেলার চার ইউনিয়ন ও পৌরসভার ১৯ জনকে সেবা দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ