রূপসা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ

খুলনার রূপসা উপজেলার রামনগরে গত শুক্রবার রাতে চিংড়ি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান কসমস সি ফুডের একটি ট্রাক ভাঙচুর ও দুই ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। অভিযোগ উঠেছে, চাঁদার দাবিতে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক শেখ আলী আকবরের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল এ ঘটনায় জড়িত। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আলী আকবর জানান, তাঁর বিরুদ্ধে হামলা ও চাঁদা দাবির অভিযোগ সত্য নয়।