রেইনকোট পেলেন আরও ৫৮০ জন

প্রথম আলোর উদ্যোগে গত তিন দিনে ঢাকায় ৫৮০ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকা হকার্স কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের বলাকা ১ এবং বলাকা ২ (নিউমার্কেট এলাকা) বিতরণকেন্দ্রে ৪৯৫ জনকে রেইনকোট দেওয়া হয়।

রেইনকোট বিতরণী অনুষ্ঠানে প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, হকার্স কল্যাণ সমিতির সভাপতি মোস্তফা কামাল, পরিচালক মো. শরীফ এবং মো. কাশেম উপস্থিত ছিলেন।

এর আগে গত সোমবার ও মঙ্গলবার হকার্স কল্যাণ সমিতির মতিঝিল এবং মগবাজার সংবাদপত্র বিতরণকেন্দ্রে ৮৫ জন বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। ওইসব বিতরণী অনুষ্ঠানে প্রথম আলোর পক্ষে সহব্যবস্থাপক (সার্কুলেশন) খান ইমাম হোসেন ও কল্যাণ সমিতির পক্ষে সার্কুলেশন ব্যবস্থাপক জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।