প্রথম আলোর উদ্যোগে গত দুই দিনে আরও ২৮১ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। গত রোববার ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির ১৪৯ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এর মধ্যে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির আজমপুর ও উত্তরা-২ সেন্টারে ৯০ জন এবং সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির আজমপুর-১ ও উত্তরা-১ সেন্টারে ৫৯ জন রেইনকোট পেয়েছেন।এর আগে গত বুধবার আবদুল্লাহপুর-১ সেন্টারে ৯৬ জন ও উত্তরা-১ সেন্টারে ৩৬ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়।