শো ক

রোকেয়া আকবর

সংগীতশিল্পী আসিফ আকবরের মা রোকেয়া আকবর (৭৫) গতকাল বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ নগরের বিষ্ণুপুর কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে কুমিল্লার সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা