ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইইসিই বিভাগের তত্ত্বাবধানে এমআইএসটি রোবটিকস ক্লাব দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে ‘রোবলিউশন ২০১৭’।
এবারের রোবলিউশনে ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী নানা রকম প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার সাতটি বিভাগের মধ্যে ছিল লাইন ফলোয়ার রেসিং, ব্যাটেল অব বোটস, সলিড ওয়াক্স ডিজাইন, প্রজেক্ট শো, পোস্টার উপস্থাপনা ও রুবিকস কিউব প্রতিযোগিতা ।
গতকাল দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা মেতে ওঠে রোবট নিয়ে নানা উদ্ভাবনী আয়োজনে। এতে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী ইয়াফেজ ওসমান এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান উপস্থিত ছিলেন।