দলের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রোববার বেলা তিনটায় গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। দলের কার্যনির্বাহী সংসদের বিশেষ আমন্ত্রণে এ সভা হবে বলে প্রথম আলো ডটকমকে জানান আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস।
দলের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সচিব সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।