আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি অনুসমর্থন করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল মঙ্গলবার ঢাকায় ইইউ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইইউর আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা নীতিমালাবিষয়ক জ্যেষ্ঠ প্রতিনিধি ও সংস্থার সহসভাপতি ক্যাথরিন অ্যাস্টন ২৬ মার্চ ব্রাসেলস থেকে এক বিবৃতিতে বাংলাদেশকে এ অভিনন্দন জানিয়েছেন।