র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য সেজে চাঁদাবাজি করতে গিয়ে বরগুনার আমতলী পৌরসভার এক নারী কাউন্সিলরের ছেলে সহযোগীসহ গত বুধবার রাতে র্যাব সদস্যের হাতেই আটক হন।তাঁরা হলেন আমতলী পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের পৌর কাউন্সিলর মর্জিনা বেগমের ছেলে তারেক (৩০) ও তাঁর সহযোগী সুজন (২১)। তাঁদের পৌর শহরের ছুরিকাটা এলাকা থেকে আটক করা হয়।