লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদে (ইউপি) লটারির মাধ্যমে ভিজিডি প্রকল্পের দুস্থ মানুষের তালিকা চূড়ান্ত করা হয়েছে।বিতর্ক এড়াতে ওই ইউপির চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ব্যতিক্রমী এ পদক্ষেপ নেন।রোববার আয়োজিত লটারি পর্বের উদ্বোধন করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উত্তম কুমার নন্দী। ইউনিয়নে দুস্থ মানুষের সংখ্যা এক হাজার ২৮০ জন। চলতি বছর এ ইউনিয়নে ভিজিডি প্রকল্পে ১৬০ জন দুস্থ ব্যক্তির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।