সাংবাদিক নাদিম কাদিরকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। দুই বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করেছে। নাদিম কাদির বেসরকারি টেলিভিশন আরটিভি, এটিএন নিউজসহ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।