ফরিদপুরের চরভদ্রাসনে গোপালপুর ঘাটে গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০০টি লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা সিদ্দিকা ঘাটমালিক মো. শাহিনুজ্জামান ও সি-বোডের চালকদের হাতে এসব জ্যাকেট তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী উপস্থিত ছিলেন। ইউএনও বলেন, লাইফ জ্যাকেট ব্যবহার নিশ্চিত করতে ঘাটমালিক ও চালকদের নির্দেশনা প্রদান করেন।