কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম মামুনুর রশিদের নেতৃত্বে লাকসাম থানার পুলিশ এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়। ইউএনও মামুনুর রশিদ জানান, সরকারি খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।