লাঠির আঘাতে একজন নিহত

নেত্রকোনায় শ্যালকের লাঠির আঘাতে ভগ্নিপতি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের কাজির আমাটি গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হাজি মাঈন উদ্দিন (৪৪)। তিনি পেশায় পল্লি চিকিৎসক। এ ঘটনায় পুলিশ নিহত ব্যক্তির শ্যালক খায়রুলকে (২৫) আটক করেছে।