সংক্ষেপ

লীলাকীর্তন শুরু

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় তালোড়ার ফেঁপিড়া গ্রামে শ্রীশ্রী গৌরহরি গোস্বামী আশ্রমে শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে আজ রোববার থেকে ১৬ প্রহরব্যাপী লীলাকীর্তন শুরু হচ্ছে। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ শেষে শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন করা হয়। আজ ভোর থেকে কীর্তন পরিবেশন করবেন চাঁপাইনবাবগঞ্জের বীরেন্দ্রনাথ সরকার, কুড়িগ্রামের রাখাল সরকার, নাটোরের নৃপেন্দ্রনাথ শিকদার, জয়পুরহাটের জয়ন্তী রানী সরকার প্রমুখ।