লোহাগাড়ায় জোড়া খুনের মামলা ৩ জনের যাবজ্জীবন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জোড়া খুনের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জসীম উদ্দিন, বিকাশ নাথ ও শফিকুর রহমান। গতকাল রোববার জননিরাপত্তা বিঘ্ন অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মো. মমিন উল্লাহ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
জননিরাপত্তা ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, লোহাগাড়ার বড়হাতিয়া মগদিিঘরপাড় এলাকায় ২০০৫ সালের ১৮ জুলাই মুিদ দোকানদার সন্তোষ কুমার ও তাঁর ছেলে বন্ধন কুমারকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে চন্দন কুমার বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটে বলে পুলিশি তদন্তে উঠে আসে। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।