শপথ নিলেন পাঁচ নারী সাংসদ

নতুন নির্বাচিত পাঁচ নারী সাংসদ শপথ গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সংসদের শপথ গ্রহণ কক্ষে স্পিকার আবদুল হামিদ তাঁদের শপথ পড়ান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।নতুন পাঁচ নারী সাংসদ হলেন: সাংবাদিক এ এন মাহফুজা খাতুন (বেবী মওদুদ), আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান, মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম শাখার নেত্রী হাসিনা মান্নান ও ফজিলাতুন্নেসা বাপ্পী।