শপথ

দুর্নীতি না করার শপথ নিয়েছে বগুড়ার শেরপুরে মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ওই বিদ্যালয়ে আয়োজিত দুর্নীতিবিরোধী এক আলোচনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা এই শপথ করে। শেরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন এস এম বেলাল হোসেন। সভায় বক্তব্য রাখেন আবদুস সাত্তার, আরিফুল ইসলাম, আবদুল মজিদ, আবদুস সালাম প্রমুখ।