সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে যিনি নির্বাচিত হবেন তিনি দুর্নীতিমুক্ত থেকে কাজ করবেন—এমন শপথ নিয়েছেন সব প্রার্থী। গতকাল বুধবার টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) দুর্নীতিবিরোধী এ শপথ অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় বেড়িগাঁও উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়নের সর্বস্তরের নাগরিকের উপস্থিতিতে নয়জন প্রার্থী এই শপথ নেন। শপথবাক্য পাঠ করান সুনামগঞ্জ সনাকের আহ্বায়ক পরিমল কান্তি দে।