ঢাকা সিটি করপোরেশনের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম (৮১) গতকাল রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, দুই মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ১৮ সেপ্টেম্বর সকাল নয়টায় ধানমন্ডির ১২/এ রোডের তাকওয়া মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। বিজ্ঞপ্তি।