শাহজালালে আট কেজি সোনা উদ্ধার

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগার থেকে গতকাল সোমবার রাতে আট কেজি ৩০০ গ্রাম ওজনের ৭২টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় মোজাহারউদ্দীন নামের দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, গতকাল রাত পৌনে আটটার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে দুবাই থেকে শাহজালালে আসেন মোজাহারউদ্দীন।