রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক লাখ ৮৯ হাজার সৌদি রিয়াল উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কমকর্তারা। আজ শুক্রবার রাত নয়টার দিকে এ অর্থ উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান প্রথম আলোকে বলেন, মিলান্দো এয়ারলাইন্সের একটি বিমানে করে কুয়ালালামপুরের উদ্দেশে অর্থগুলো পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বোর্ডিং কাউন্টারে একটি হাত ব্যাগ থেকে অর্থগুলো উদ্ধার করে। ওই ব্যাগটি সেখানে পড়ে ছিল।
মঈনুল বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে তদন্ত চলছে। তিনি বলেন, এই অর্থের মধ্যে ৫০০, ১০০ ও ৫০ রিয়ালের নোট ছিল। হাত ব্যাগের ভেতর চালের প্যাকেটে এগুলো রাখা হয়েছিল।