রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ মঙ্গলবার পরিত্যক্ত অবস্থায় ৪০টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা সোনার ওজন চার কেজি ৬০০ গ্রাম; যার বাজারমূল্য দুই কোটি ১০ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা এ তথ্য জানান।
আজ বেলা ১১টার দিকে বিমানবন্দরের ৫ নম্বর বেল্টের শৌচাগারের ভেতরে পরিত্যক্ত অবস্থায় এসব সোনা পড়ে ছিল।