রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ছাবনীপাড়া গ্রামে গতকাল শনিবার সকালে ঝুলন খেলতে গিয়ে গলায় রশি আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম হুজাইফা আক্তার (৬)। সে মাওলানা মো. আবদুল আলিমের মেয়ে। হাঁড়ি-পাতিল রাখার শিকে ঝোলন খেলছিল সে। একপর্যায়ে গলা শিকেতে আটকে যায়। এতে শ্বাস বন্ধ হয়ে ঘটনাস্থলেই হুজাইফার মৃত্যু হয়। স্থানীয় জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস সরদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।