সুনামগঞ্জের তাহিরপুরে এক স্কুলশিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় চার ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আবদুর রহিম এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, তাহিরপুর উপজেলার ভাটি জামালগড় গ্রামের হাফিজ উদ্দিন, আমির আলী, নায়েব আলী ও আলতাফ আলী। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।