এ ক ন জ রে

শিক্ষক বরখাস্ত

টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর বাছিরননেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরণ কুমার বিশ্বাসকে বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজলুল হক জানান, তাঁর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাৎসহ বিভিন্ন বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা মেলায় গতকাল তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত হয়।