বরিশালের উজিরপুর উপজেলায় গতকাল শনিবার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেছেন আওয়ামী লীগের এক নেতা। অফিস সহকারী পদে নিয়োগ না পাওয়ায় ওই নেতা এ ঘটনা ঘটান বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে।