বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই কমিটি গঠন করা হয়। এটাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম কমিটি। কমিটিতে গণিত বিভাগের শিক্ষক মো. শফিউল আলমকে সভাপতি ও ইংরেজি বিভাগের শিক্ষক মো. তানভীর কায়ছারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া সহসভাপতি হয়েছেন মো. আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কৃষ্ণ সাহা ও কোষাধ্যক্ষ মো. আবদুল কাইউম।