কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নীল দল সাধারণ সম্পাদকসহ ১১টি পদে জয়ী হয়েছেন। প্রশাসনিক ভবনে গত রোববার ওই নির্বাচন হয়।
নির্বাচিতরা হলেন সভাপতি পদে মো. আব্দুল্লাহ (স্বতন্ত্র) ও মোহাম্মদ কামাল হোসেন (স্বতন্ত্র)। নীল দল থেকে সহসভাপতি পদে মো. রশিদুল ইসলাম শেখ, মোহাম্মদ আইনুল হক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ স্বপন চন্দ্র মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল মাহবুব, সদস্য মোকাদ্দেস-উল-ইসলাম, বদরুন্নাহার, মিহির লাল ভৌমিক, জে এম আদিব সালমান চৌধুরী, আবদুল মাজেদ পাটোয়ারী ও মঈনুল হাছান নির্বাচিত হন। সাদা দল থেকে নির্বাচিত শিক্ষকেরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান, সাহিত্য এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমরান হোসেন।