সিলেটে শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থা শক্তিশালী করতে বিদ্যালয় জাতীয়করণ

সিলেটে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। শিক্ষাব্যবস্থার উন্নয়নে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।গতকাল রোববার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের ছয়টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ওই ছয়টি বিদ্যালয় এলাকায় তিনি শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।