সংক্ষেপ

শিক্ষামেলা

জয়পুরহাটের আক্কেলপুরে দুদিনব্যাপী উপজেলা শিক্ষামেলা গতকাল বুধবার থেকে উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এ মেলার আয়োজন করে। উপজেলা চেয়ারম্যান কমারুজ্জামান কমল ও ইউএনও আফরোজা আখতার মেলার উদ্বোধন করেন। এ সময় সেখানে ইউপিইও নাদিরউজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির, জেসমিন জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি