শিক্ষার্থীদের সংবর্ধনা

কিশোরগঞ্জের ভৈরবে প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে বন্ধু পরিষদ নামে একটি সংগঠন এ সংবর্ধনা দেয়। এ সময় ১৩৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশতাক আহমেদ। এ ছাড়া অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অলিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, ভৈরব।