শিক্ষা মেলা

‘বাল্যবিবাহকে না বলুন’ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিক্ষা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন কামরুল হাসান, ইকবাল আখতার, আলাউদ্দিন খান, মো. আখতারুজ্জামান প্রমুখ।