সড়ক দুর্ঘটনায় শিবচর উপজেলা ছাত্রলীগের নেতা মেহরাব হোসেন নিহত হওয়ার প্রতিবাদ, ঘটনার সুষ্ঠু বিচার এবং নছিমন চলাচল বন্ধের দাবিতে গতকাল রোববার শিবচরের পাচ্চর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।স্থানীয় সূত্র, এলাকাবাসী ও পুলিশ জানায়, বিক্ষুব্ধ লোকজন সকাল ১০টায় পাচ্চর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। এ সময় পাচ্চর বাসস্ট্যান্ড মোড় থেকে উভয় দিকে প্রায় এক কিলোমিটার সড়কে যানজট তৈরি হয়। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়া হলেবেলা ১১টার দিকে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।