জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনার প্রতিবাদে গতকাল বুধবার নগরে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর একটায় শিবিরের নেতা-কর্মীরা চেরাগী পাহাড়ের মোড়ে জড়ো হন। পরে তাঁরা একটি মিছিল বের করেন। মিছিলে গোলাম আযমের পক্ষে স্লোগান দেওয়া হয়। এ সময় তাঁরা সরকারবিরোধী স্লোগানও দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি মোমিন রোড হয়ে সিটি করপোরেশন ভবনের কাছাকাছি পর্যন্ত যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তাঁরা দ্রুত এলাকা ত্যাগ করেন।