রংপুরের কারমাইকেল কলেজে গতকাল সোমবার নাশকতার আশঙ্কায় কলেজপাড়া ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কারমাইকেল কলেজের শিক্ষার্থী ও একাধিক মামলার অভিযুক্ত আসামি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে কারমাইকেল কলেজে সন্দেহজনক ঘোরাফেরার কারণে সাধারণ ছাত্ররা মনোয়ারুল ইসলামকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন।