ভারতীয় নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ভিসা দেওয়ার লক্ষ্যে ২০ থেকে ২১ সেপ্টেম্বর দুই দিনের জন্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা শহরে একটি ভিসা ক্যাম্প বসবে। কলকাতার বাংলাদেশের উপহাইকমিশন এ ভিসা ক্যাম্পের আয়োজন করেছে। এই ভিসা ক্যাম্পে বাংলাদেশ ভ্রমণেচ্ছু ভারতীয়দের থেকে ভিসা আবেদন গ্রহণ এবং সরাসরি ভিসা দেওয়া হবে। এর আগে শিলিগুড়ি ও গুয়াহাটিতেও ক্যাম্প অনুষ্ঠিত হয়।